রাজধানীর কারওয়ান বাজার ট্রাকের চাপায় মিজান (৩৫) নামে এক পান বিক্রেতা নিহত হয়েছেন।

জনতা ভবনের সামনে বুধবার ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে পৌনে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বাশার জানান, ওই সময় ট্রাকটি পিছনের দিকে ঘুরছিল।
স্থানীয়ভাবে জানা গেছে ওই ব্যক্তির নাম মিজান। তিনি কারওয়ান বাজারে ফেরি করে পান বিক্রি করতেন। এ ঘটনায় ট্রাক ও এর চালক নারায়ণ চন্দ্র দাসকে (৬৫) আটক করে থানায় আনা হয়েছে।
এমকে