ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই ৭টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।
শনিবার ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানবাহন আটকে পড়েছে। শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন।
কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে। এর পর পরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পাটুরিয়া ঘাটে পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি পন্টুন এবং এর আশপাশে বেঁধে রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব ধরনের যানবাহন ফেরি পারাপার করা হবে বলেও জানান নাছির মোহাম্মদ চৌধুরী।
জেড





