অবৈধ ট্রাক টোল আদায় বন্ধের সূত্র ধরে যশোরের ঝিকরগাছা ও শার্শা ট্রাক মালিক সমিতির সদস্য ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজীর উপর বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন।

আজ মঙ্গলবার সকালে বন্দর নগরী বেনাপোলে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে গত শুক্রবার গভীর রাতে দূর্বিত্তরা ট্রান্সপোর্ট ব্যবসায়ী আজিম উদ্দিন গাজীর বেনাপোলস্থ বাড়ীর গ্যারেজের উপর পরপর দুটি বোমা হামলা চালায়। বোমা দুটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই বোমা বিষ্ফেড়নের আলামত সংগ্রহ করা হয়েছে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আজ বেনাপোল বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন বেনাপোল কাষ্টমস হাউসের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বোমা হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

এসময় বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে বেনাপোল পৌরসভা বেনাপোল বন্দর থেকে পন্য বোঝায় ট্রাক থেকে অবৈধ ভাবে ট্রাক টোল আদায় করে আসছিলেন। নৌ পরিবহন প্রতি মন্ত্রীর নির্দেশে গত সপ্তাহ থেকে ট্রাক টোল দেয়া বন্ধ করে দেয়ায় এই বোমা হামলা করা হয়েছে বলে বক্তারা জানান।


নাছির/এএস