বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরের চৌকিরঘাট ও শাজাহানপুরে সোমবার এ দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে তারা একটি মোটরসাইকেলে অফিসের কাজে চণ্ডিহারা যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তারা দ্রুতগতিতে মোকামতলার চৌকিরঘাট এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮) ও শাজাহানপুরের রবিন (২৪)।
শিবগঞ্জ থানার ইন্সপেক্টর নান্নু খান জানান, রাসেল ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রনি মোকামতলায় এসএস সমিতি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
এ সময় পেছন থেকে পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে বগুড়ার শাজাহানপুর থানার এসআই ছাম্মাক হোসেন জানান, রবিন মণ্ডল সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।
সকাল ৮টার দিকে তিনি কামারপাড়া গ্রামের রাস্তায় পৌঁছলে ইটভাটার মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ব্যাপারে শাজাহানপুর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।
এএস





