নীলফামারীর জলঢাকায় জিংক সমৃদ্ধ ধান- ব্রি-ধান ৬২ এর চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আরডিআরএস বাংলাদেশ ও হারভেস্ট প্লাস বাংলাদেশ'র আয়োজনে জলঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় আরডিআরএস হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সহকারী পরিচালক ডিএই আফতাব হোসেন।

জলঢাকা আরডিআরএস এর কৃষি কর্মকর্তা মামুনার রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল, আরডিআরএস বাংলাদেশের অ্যাসিটেন্ট কো-অর্ডিনেটর সৈয়দা নুহেরা বেগম, হারভেস্ট প্লাস বাংলাদেশের কর্মকর্তা রুহুল আমিন মণ্ডল প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় জিংক সমৃদ্ধ ধান চাষাবাদ সম্পর্কে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই