চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে একদল পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের মোবারক আলীর মেয়ে মনিয়া খাতুন (৩২), মরিয়ম খাতুন (৩৭), মজলিশ পুর গ্রামের আব্দুল্লাহর ছেলে ওবায়দুল (৪২), জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের ইউনুচ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৩০), আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফরজ মিয়া (৩৫) ও হুজুকপাড়া গ্রামের আকবার আলীর ছেলে আক্তারুল ইসলাম (২৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার ওসিরা।
কেএইচ





