মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) তাকে ক্লোজ করে মাগুরা পুলিশ লাইনে পাঠানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, মহম্মদপুর থানার ওসি রিয়াজুলকে ক্লোজ করার সুনির্দিষ্ট কারণ তিনি জানেন না।

তবে ঊর্ধ্বতন কর্মকর্তা এক চিঠির মাধ্যমে প্রশাসনিক কারণ উল্লেখ করে তাকে মহম্মদপুর থানা থেকে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

ওএফ