‘শ্রম বিধিতে বছরে দু’টি উৎসব ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া রফতানি আয়ের দশমিক শূন্য ৩ শতাংশ অর্থ শ্রমিক কল্যাণ ফান্ডে রাখার ব্যবস্থা রেখে শ্রম বিধি চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহে তা গেজেট নোটিফিকেশন হবে।’

রাজধানীর বিয়াম মিলনায়তনে বুধবার ‘শ্রম পরিদর্শন ব্যবস্থা শক্তিশালী করণে শ্রমিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

ওশি ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র, শ্রমিক নেত্রী রওশন জাহান সাথী।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘রানা প্লাজায় পরিদর্শনের অভাব ছিল। ইতোমধ্যে কলকারখানা পরিদর্শনের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।’

এএইচ