গাইবান্ধার সাদুল্যাপুরে পুকুরের পানিতে ডুবে আল-আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (ছড়ারপাড়) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আল-আমিন ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরের মধ্যে ঘাস পরিষ্কার করছিলেন আল-আমিন। এ সময় হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে যান তিনি। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুল হাসান মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

কেএইচ