জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বুধবার সন্ধ্যায় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দু'জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ডাঙ্গাপাড়ার ছেলোবেলো গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবলু রহমান (২৬) ও শেকটা ডাঙ্গাপাড়ার মোবারক হোসেনের ছেলে আনিছুর রহমান (৪৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনপাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মোস্তাফা।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া গ্রামের রায়হানুল ইসলামের বাসার নতুন সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য বাবলু ও আনিছুর ট্যাংকের ভেতরে নামেন।
এ সময় অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এআর





