সাতক্ষীরা জেলায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি ও জামায়াতের তিন কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির একজন ও জামায়াতের দুইকর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।’
ইআর





