ইউপি নির্বাচনের প্রথম পর্বে ৭১২টি ইউনিয়নের যে যে স্থানে অনিয়ম হয়েছে, সেখানে মামলা হবে বলে জানিয়েছে ইসি।

বুধবার সাংবাদিকদের একথা বলেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার ভোটে অনিয়মের কারণে ১৩টি জেলার ৬৫ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করেছিল ইসি।

ইসি সচিব বলেন, আমরা সব জেলায় ব্যবস্থা নেব। যেখানেই এ হামলা হবে, সেখানে মামলা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের ভূমিকা অনেক ভালো ছিল। তারা দমন করার চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।

ভোটের দিনে ১১ প্রাণহানির দায় ও ব্যর্থতা কার- প্রশ্ন করলে সিরাজুল বলেন, তিনটি ঘটনা ঘটেছে ভোটের পরে। ফলাফল ঘোষণার পর উচ্ছৃঙ্খল লোকজন কর্মকর্তাদের আক্রমণ করে, যখন জানমালের প্রশ্ন থাকে, আইনশৃঙ্খলা বাহিনী বৈধভাবে কাজ করেছে। হতাহতের বিষয়টি তদন্তাধীন বিষয়। ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধম ধাপের সহিংসতার প্রভাব পরবর্তী ধাপেও পড়বে। তবে আমরা আরো সজাগ থাকব। এবং এর চেয়ে বেটার কিছু করব।

আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে সাড়ে ছয়শ’ ইউপিতে এবং আরো চার ধাপে ভোট হবে।

ওএফ