নোয়াখালীর সেনবাগ উপজেলার পরকোর্ট ইউনিয়নে সাহাব উদ্দিন (২৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার রাতের দিকে ইউনিয়নের ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাহাব উদ্দিন উপজেলার হাট-পুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি হাট-পুকুরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক বলে একাধিক সূত্রে জানা গেছে।
চাটখিল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে।
তবে আটককৃত সাহাব উদ্দিনের দলীয় পরিচয়ের ব্যাপারে ওসি বলেন, ইয়াবাসহ আটককৃত সাহাব উদ্দিনের কোন দলীয় পরিচয় আমরা পায়নি।
এআর





