পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আজ রোববার ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় চলাচল শুরু হবে বলে জানান তিনি। এদিকে ফেরি বন্ধ থাকায় রাস্তায় বাড়তে শুরু করেছে যানবাহনের তীব্র লাইন।

এমবি