শতাব্দীর ঐতিহ্যধন্য ইলমে শরীয়ত ও মা’রেফাত অর্জনের মাধ্যমে আল্লাহওয়ালা হিসেবে তৈরী করার শ্রেষ্ঠতম মারকাঝ হচ্চে ছারছীনা দরবার শরীফ। সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শাহ্ সূফী মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.) এর ৬৫ তম ও তারই জানেশীন মুজাদ্দিদে জামান শাহ্ সূফী মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী ১২৭ তম ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ সম্মেলন সন্ধ্যায় দরবার শরীফের বিশাল ময়দানে গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার তা’লীম, কুরআন তেলাওয়াত, মিলাদ-ক্বীয়াম ও সংক্ষিপ্ত নসীহত এর মাধ্যমে শুরু হয়েছে। গতকাল বাদ মাগরীব পীর ছাহেব কেবলা জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত নসীহত, মিলাদ-ক্বিয়াম ও সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্বোধন করেন।
মূলত আজ বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে। মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর দলীল ভিত্তিক আলোচনা পেশ করবেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া ও আলিয়া মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামায়ে কেরাম বৃন্দ।
প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব জিকির-আজকার এবং তরীকা-তাসাউফের উপরে গুরুত্বপূর্ণ তা’লীম ও সোমবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে লাখো লাখো ভক্ত-মুরীদানের নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।
মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসার, অন্যান্য গোয়েন্দা সংস্থার পাশাপাশি ফায়ার সার্ভিস, মাদ্রাসার ছাত্রবৃন্দ কাজ করে যাচ্ছেন।
মোঃ আবদুর রহমান / মাহমুদ





