চট্টগ্রামে দোহাজারী জামিরজুরী রজবিয়া আজিজিয়া সুন্নিয়া রহমানীয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চন্দনাইশের নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রত্যেক ধর্মের ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান থাকা প্রয়োজন। ধর্মীয় জ্ঞান না থাকলে সরল সহজ ছেলে-মেয়েদেরকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ গ্রাস করে ফেলবে।

গত বৃহস্পতিবার মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।

মাওলানা নুরুল ইসলাম হাশেমীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কাশেম নুরী, বিশিষ্ঠ মহিলা ইসলামী চিন্তাবিদ ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান।

মাহফিলে আরও বক্তব্য রাখেন দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, জামিরজুরী ফাজিল মাদ্রাসার এতিমখানার সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, মাওলানা আবদুল কুদ্দুস, দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ।

জেড