ভাণ্ডারিয়ায় মঙ্গলবার প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাণ্ডারিয়া উপজেলার যে ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জেপি) মনোনীত ৩জন ও আওয়ামীলীগের ১জন প্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এরা হলেন ৫নং ধাওয়া ইউনিয়নে আলহাজ্ব ছিদ্দিকুর রহমান টুলু, ৩নং তেলিখালী ইউনিয়নে আলহাজ্ব শাহাদাৎ হোসেন ও গৌরীপুরে আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী । ভিটাবাড়ীয়ায় আওয়ামীলীগ সমর্থিত খান এনামুল করিম পান্না বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং ইকড়ি ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়।

এআই