রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী রোডের বটতলা এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মো. আকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত আকিব ‍কুমিল্ল‍া জেলার চৌদ্দগ্রামের পিতা জামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে। সপরিবারে মোহাম্মদপুরের বটতলায় থাকেন তারা

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকিবের বাবা জামাল উদ্দিন বলেন, গত রাতে মোহাম্মদপুরের কুলপাড়ে একটি ইলেক্ট্রনিকস দোকানের ভেতরে তার বন্ধু র‍ুবেল ডেকে নিয়ে আকিবকে ছুরিকাঘাত করে। পরে সেখানে থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার বিকেলে চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওএফ