রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ৬ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয় বলে জানা যায়।

রোববার সন্ধ্যার দিকে তাদের আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ