চট্টগ্রামে রাইডার উল্টে রেজাউল করিম পাটোয়ারী (৫০) নামে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন সড়কে একটি দ্রুতগতির রাইডার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রেজাউল করিম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম আর