গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
রোববার রাত থেকে সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সদরসহ সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ, র্যা ব ও বিজিবি সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গ্রেফতারকৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী। তারা বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
ইআর





