মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের পাশের রাস্তায় দু’পক্ষের গোলাগুলিতে খাদেমুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে ডাকাত দলের সর্দার।   

আজ (বুধবার) ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত খাদেমুল শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে। পুলিশ জানায়, তার নামে মেহেরপুর থানায় ডাকাতি, হত্যা’সহ একাধিক মামলা রয়েছে।   

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ভোরের দিকে ব্র্যাক অফিসের সামনে ডাকাত দলের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। রাস্তায় পড়ে থাকতে দেখি গুলিবিদ্ধ খাদেমুলের লাশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান সুটারগান, তিনটি হাতবোমা ও দেশীয় অস্ত্র। 

এমবি