রূপপুরকে ফুকুশিমার ভাগ্য বরণ থেকে রক্ষা করতে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন।
শুক্রবার রাজধানীর শাহবাগে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
ছাত ফেডারেশনের সভাপতি বলেন,ফুকুশিমায় বিপর্যয়ের পর যখন সারা দুনিয়ায় নতুন করে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ বন্ধ করা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা সরকার ৩০ লাখ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে রূপপুরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এতে এক ভয়াবহ পারমানবিক বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ, এর সাথে দুর্নীতির সম্পর্ক আছে। জনগণকে নিয়ে এই ভয়াবহ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরের আহ্বায়কসহ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে একাত্মতা প্রকাশ করেন ছাত্র গণমঞ্চ এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলন।
[b]ঢাকা, আইএইচ, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
জাতীয়
'রূপপুরকে ফুকুশিমা করতে দেয়া হবে না'
রূপপুরকে ফুকুশিমার ভাগ্য বরণ থেকে রক্ষা করতে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন।





