গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ সময় চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার নাছিরাবাদ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকটি আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দিনাজুপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী (বগুড়া-মেট্রো-ট-৪৩৫) ট্রাকটি নাছিরাবাদ এলাকায় পৌঁছলে সিগন্যাল দেওয়া হয়। এ সময় ট্রাকটি থামিয়েই চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ট্রাকের কেবিন থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক নিহার রঞ্জন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

কেএইচ