ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যথা সময়ে পরীক্ষা সম্পন্ন করার দাবীতে প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রী মিলে মানবন্ধন কর্মসূচী পালন করেন।

এ মানবন্ধনে অংশ গ্রহনকারীরা কলেজ প্রাঙ্গনের সামনে হাতে হাত ধরে প্রায় এক ঘন্টাকাল দাড়িয়ে থেকে তাদের দাবী পেশ করেন।

চরভদ্রাসন উপজেলার একমাত্র সরকারি কলেজ প্রাঙ্গনে শনিবার সকাল সাড়ে ১১ টায় শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী মিলে এ মানবন্ধন কর্মসূচী পালন করেছেন।

জানা যায়, উক্ত কলেজ অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডলের নেতৃত্বে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আসাদুজ্জামান, দিপংকর দাস, আনোয়ার ওসাইন, জাহাঙ্গীর আলম, সন্দ্বিপ সরকার ও আঃ কুদ্দুস ও লিয়ন প্রমূখ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন, মনা আক্তার ও কামরুজ্জামান।

বক্তারা বলেন, “ আমাদের জীবন গঠনের মূখ্যম সময় ছাত্র ঝীবনে আমরা কোনো রাজনৈতিক অপশক্তির গ্রাসের শিকার হতে চাই না। যথাযথ পাঠদান ও নির্ধারীত সময়ে পরীক্ষা সম্পন্ন করে সেশন জটের কবল থেকে মুক্তি পেতে শিক্ষার্থীরা দেশবাসীর কাছে জোর দাবী জানান।

এসএইচ