আমরিন নূর (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর জেলার মতলব উত্তর পদ্মা নদীর মোহনপুর থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নূর ঢাকার কাফরুল থানার ক্যান্টনমেন্ট এলাকার এ্যাডভোকেট মীর আমিনুর রশিদের মেয়ে। তিনি ঢাকা শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
লঞ্চযাত্রীরা জানান, সোমবার বিকেলে ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী এমভি সোনারতরী-২ লঞ্চে ওঠেন নূর। পথে রাত ৮টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এসে তিনি লঞ্চের তৃতীয়তলা থেকে ঝাঁপ দেন। তার সঙ্গে থাকা ভ্যানিটি ভ্যাগটি লঞ্চেই ছিল।
জেএ





