ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে নানা অনিয়ম-সহিংসতার অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইসি সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদের মধ্যে আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয়, এখন চলছে গণনা। তবে সহিংসতার প্রেক্ষিতে এই ইউপিগুলোর ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। সহিংসতায় এখন পর্যন্ত ৪জন নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এম আর





