হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুর এলাকা থেকেএক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের নাম আলম চাঁন (৭২) বলে জানা যায়।
শনিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আলম চাঁনের বাড়ি মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামে। তিনি হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক রোগী আলম চাঁন ১২ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় তার ছেলে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন থানায় সাধারণ ডায়েরি করেন।
সকালে স্থানীয় লোকজন একটি পুকুরের পানিতে আলম চাঁনের মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





