খুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিজিবি ডেপুটি কমান্ডার কর্নেল ওয়াহিদুর রহমান কেক কেটে নগরীর ২১ ব্যাটালিয়নের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন।

মঙ্গলবার দুপুরে বিজিবির সেক্টর সদর দপ্তরে এ বার্ষিকী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ডিজিএফআইয়ের জিএস কর্নেল এমদাদউল্যাহ ভূইয়া, খুলনার ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল্লাহ আরেফ, মেডিক্যাল কলেজের ডিন শ্যামল কান্তি বড়াল, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সেনানিবাসের ভাইস প্রিন্সিপাল লে. কর্নেল ফরহাদ হারুন চৌধুরী, বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে. কর্নেল আহমেদ জুনাইদ আলম খান, পরিচালক লে. কর্নেল মাকসুদ আহমদসহ প্রমুখ।

মামুন/জারিফ