নোয়খালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজামউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে নিজাম উদ্দিনকে চর জব্বার থানা থেকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাহেদ উদ্দিনকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৩০ ডিসেম্বর সুবর্ণচরে ধর্ষণের ঘটনার পর গত ২ জানুয়ারি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। এরপর এই ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের চেয়ে জেলা গোয়েন্দা পুলিশের তৎপর বেশি ছিল বলে উল্লেখ করেন। যার কারণে এই ঘটনার পর যথাযথভাবে কর্তব্যকাজ করতে না পারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।’

জেড