ভোলা সদর মডেল থানাধীন দক্ষিণ দিঘলদী এলাকা থেকে ১৬ ক্যান বিয়ারসহ মো.ইউছুফ (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
মো. ইউছুফ ভোলা সদর থানার দক্ষিণ বালিয়া ২নং ওয়ার্ডের আঃ হাই মাষ্টারের ছেলে। রোববার(২১অক্টোবর) রাত সাড়ে ১২ সময় তাকে গ্রেফতার করা হয়।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ দিঘলদী ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১৬ ক্যান বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২২(গ)ধারার একটি মামলা দায়ের করা হয়েছে। এছারা তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় আরো মামলা রয়েছে।
কামরুজ্জামান শাহীন/এসএম





