রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় পাঁচতলা বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে লামিম ইসলাম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশু পুরান ঢাকার কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।
বুধবার ঢালকানগর এলাকায় বিকালে ছাদ থেকে পড়ে যায় লামিম। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পরে সে মারা যায়।
লামিমের খালু নাসিমুল সেন্টু জানান,বিকাল ৫টায় বাসার ছাদে সে ঘুড়ি উড়াচ্ছিল। কিন্তু হঠাৎ করে সে পড়ে যায়। সন্ধ্যা ৬ টায় ঢামেকের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
তিনি আরো জানান, বাবা-মায়ের বড় সন্তান লামিম। সে শ্যামপুরের ব্যাংক কলোনী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের প্রাণহানি
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় পাঁচতলা বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে লামিম ইসলাম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিশু পুরান ঢাকার কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।