সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকাডুবিতে ‍দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জোছনা বেগম নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে গ্রামবাসী ও পুলিশ।

নিহতরা হলেন- শাল্লার ধামপুর গ্রামের হাসিনা আক্তার (২৬) জনি (৫) ও প্রীতি (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদ্দেশ্যে একটি নৌকা ১১ জন যাত্রী নিয়ে রওনা হয়।

পরে শাল্লার ছাত্তার হাওরের বেরা মোহনা এলাকায় বিকেল ৪টার দিকে ঢেউয়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়।

এ সময় যাত্রীদের অনেকে সাতরে তীরে উঠে আসতে সক্ষম হলেও প্রবল ঢেউয়ের কারণে দুই শিশু তিন যাত্রীর মৃত্যু হয়।

এ ব্যাপারে শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করেছি। এখনো জোছনা বেগম নামে একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

এমকে