তোবা গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল থেকে আটক শ্রমিক নেত্রী মোশরেফা মিশুকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বুধবার রাতে বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুল জলিল বিষয়টি জানান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে বিকালে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এলে তাকে আটক করা হয়। পূর্ব ঘোষিত সমাবেশে আসতে চাইলে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ