করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মধ্যে পুরুষ ১৩ ও নারী ২৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১৪৭ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৯০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯১৯ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮০৮টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি।

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এখন পর্যন্ত মোট ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুরে একজন।

এমবি