সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে সোয়েটার ও জুতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার ও জুতা বিতরণ করা হয়।
সোয়েটার ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সবাইকে সহানুভূতির সঙ্গে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবন্ধীরাও আমাদের সন্তান। শিক্ষার অধিকার সবার জন্য সমান। সুতরাং প্রতিবন্ধী শিশুরা যেন এ অধিকার থেকে বঞ্চিত না হয়। তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোস্তফা কামাল লস্করের (খাতিমুন্নেসা হানিফ লস্কর ট্রাস্ট) আর্থিক সহায়তায় স্কুলের ৫৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ সামগ্রী প্রদান করা হয়।
সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি দাস, ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার তোয়াল হাজরা, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রুমা রানী প্রমুখ।
জেআই





