'বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না' এমন নিষেধাজ্ঞা আরোপ করা বিচারপতি আবু তাহেরের ধানমন্ডির বাসায় ককটেল হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে বিচারপতির ধানমন্ডির ৭ এর ‘এ’ নম্বর রোডের ৯২ এর ‘বি’ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বিচারপতির বাসায় ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএইচ





