পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৩ জেএমবি সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর।
শুক্রবার সকালে দেবীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এদিকে, যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট।
সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। পঞ্চগড়ের মঠ অধ্যক্ষকে হত্যার মাধ্যমে হিন্দুদের অস্তিত্বের ওপর আঘাত করা হয়েছে।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের ঘরবাড়িতে লুটেরও সমালোচনা করেন। এসব হামলা বিচারের সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে বলেও দাবি করেন বক্তারা।
ওএফ





