যশোরের বেনাপোলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
আজ (০৩ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোল সাদিপুর গ্রাম থেকে আব্দুল করিমকে আটক করে।
আটক আব্দুল করিম সাদিপুর গ্রামের আবুল কালামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন বেনাপোল সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল করিমকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, সে গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি। আটক আব্দুল করিমকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
নাছির/এমবি





