২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নোয়াখালী জেলা শহরের পৌর কল্যাণ স্কুলের সামনে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় সড়কে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও একটি রিকশা ভাংচুর করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সুধারম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
এদিকে নাশকতার আশঙ্কা ও সব ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের মধ্যে বিএনপির ৫ জন, জামায়াতের ৩ জন ও শিবিরের ১ জন রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
এআর





