রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম উত্তরখানের মুনডা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। তার বাবার নাম মোজাম্মেল হক মুজিব। শফিকুলের চার মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
নিহতের সহকর্মী মোহাম্মদ আলী জানান, রাতে ডিউটি করে বাড়ি ফেরার জন্য গোলচত্বরে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বলাকা পরিবহণের একটি বাসকে প্রভাতী পরিবহণের একটি বাসকে অতিক্রমের চেষ্টা করে। এ সময় একটি বাসের চাপায় আহত হন শফিকুল। তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, বাস দুটিকে জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।
এআই





