টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- রোকনুজ্জামান ও সাহারুন। তাঁদের বাড়ি গাইবান্ধায়। আহত ১৫ জন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ূন কবিরের ভাষ্য, লাশ পুলিশের হেফাজতে রয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএইচ