নড়াইল সরকারি মহিলা কলেজে প্রথম বারের মত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আজ (৩০ জানুয়ারি) বুধবার সকালে কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, যশোর শিক্ষা বোর্ড -এর কলেজ পরিদর্শক কেএম রব্বানী।

অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিন (৩০ জানুয়ারি) বিকেলে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচীর সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন- নড়াইল সরকারি মহিলা কলেজ শিক্ষক মো. নজরুল ইসলাম, পীযুষ বিশ্বাস, কাজী ওবায়দুল্লাহ, মো. মাহামুদ হোসেন, অশোক মজুমদার প্রমুখ।

হুমায়ুন/এমবি