লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ একাধিক মামলার দুই আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে।
এ সময় পুলিশ ঘটনাস্থলে থেকে একটি এলজি, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
বুধবার নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হবে।
গ্রেফতারকৃতরাহলেন- নয়নপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে নেছার (৩৫) এবং চাঙ্গিরগাও গ্রামের শামসুর নুর পাটোয়ারীর ছেলে সুজন (৩২)।
রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ‘গ্রেপ্তারকৃত নেছার দীর্ঘ কয়েক বছর ধরে তার নামে বাহিনী গঠন করে সীমান্তবর্তী এলাকাতে ত্রাসের রাজত্ব করে আসছে। রামগঞ্জ,রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকাতে আস্তানা থাকায় কোনো থানার পুলিশেই তাকে গ্রেফতার করতে পারেনি।’
তিনি জানান, গোপন সংবাদরে ভিত্তিতে বুধবার নেচার তার সহযোগীকে নয়নপুর গ্রাম থেকে তাদের গ্রেফতারকরা হয়েছে। তাদের বিরুদ্ধে ফের অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এছাড়াও তাদের বিরুদ্ধে বিগত দিনে রামগঞ্জ, রায়পুর থানা অস্ত্র, ডাকাতি, ছিনতাই, হত্যার ও অগ্নিসংযোসহ কয়েকটি মামলা রয়েছে।
কেএইচ





