মৌলভীবাজারের কুলাউড়ায় ৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পদোন্নতি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করছেন (মামলা নং -১১৬৭৭/১৫, তাং-২৪-১১-১৫)।
এদিকে মামলা হলেও ওই স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের শূন্যপদে নিয়োগ পক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ শুরু হওয়ায় শিক্ষকদের মধ্যে দারুণ ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে উর্ধ্বতন মহলে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার হাজী এসকে কনর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল হান্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি মামলা রয়েছে।
এমআইএস





