ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইয়াছমিন বেগম নামে এক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করা হয়।

ইয়াছমিন বেগম নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা ইয়াছমিন বেগমের ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে ও তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

রাত ৯টার দিকে ইয়াছমিনের পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে ইয়াছমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবীনগর থানারঅফিসার ইন চার্জ (ওসি) রূপক কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

কেএইচ