৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদের চাকরিতে যোগদান আগামী ৭ আগস্ট। এ দিন সকাল ৮টায় উত্তীর্ণদের ওসমানি স্মৃতি মিলনায়তনে যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অনুষ্ঠানে নিয়োগ পাওয়া ডাক্তারদের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য একটি বিশেষ বুথ খোলা হবে।

৭ আগস্ট বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম নিয়োগ পাওয়া ডাক্তারদের সঙ্গে মিলিত হয়ে মতবিনিময় করবেন।

৩৩তম বিসিএসে ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে সরকার।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ