বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মেডিকেলে। তার নাম আব্দুস সোবহান হাওলাদার।

ব্রেন টিউমারে আক্রান্ত সোবহান হাওলাদার গত ১২ অক্টোবর থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা হাসপাতাল মর্গের সামনে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। এর আগে আগস্ট মাসেও জেল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন বলে তারা জানান।

২০১২ সালে বিডিআর বিদ্রোহের মামলায় তার চার বছরের সাজা হয়েছিলো। ২০১৫ সালের জুনে আব্দুস সোবহানের সাজার মেয়াদ শেষ হওয়ার কথা শেষ ছিলো।

জেআই