নানান আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, (রাণীনগর-আত্রাই) নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের সহধর্মীনি জনাবা সুলতানা পারভিন (বিউটি), উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমান, তদন্ত (ওসি) জহুরুল ইসলাম, রাণীনগর উপজেলা প্রেস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা বিএপি, যুবদল, ছাত্রদল, ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

এমই