খুলনা জেলার পাইকগাছায় সোলাদানার শিবসা নদী থেকে ট্রলারভর্তি সুন্দরী কাঠ জব্দ করেছে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে সোমবার দুপুর ২টার দিকে এসআই বিশ্বজিৎ অধিকারী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোলাদানা বাজার সংলগ্ন শিবসা নদী থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ ২০০ পিস সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠের লগ জব্দ করেন। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জেআই